সারাদেশ

সৈয়দপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

আমিরুল হক, নীলফামারী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হলো জনগণের প্রকৃত দল। তাই বিএনপিকে অবৈধ আওয়ামী সরকার সবচেয়ে বেশি ভয় পায়। সে কারণে আমাদেরকে কোনরকম কর্মসূচি পালন করতে দেয় না। অথচ আমরা জনগণের জন্য জনস্বার্থে রাজনীতি করি, আন্দোলন সংগ্রাম করি। অনেক ছোট ছোট অখ্যাত দল ব্যক্তি প্রকাশ্যে মিটিং মিছিল করলেও কোন বাধা নেই। সবসময় আমাদের কাজেই অগণতান্ত্রিক ফ্যাসিবাদী এই সরকারের বাধা।

আরও পড়ুন: টাইগারদের দাপুটে জয়

এ কথাগুলো বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু। রোববার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যুতের সংকটের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় জেলা বিএনপির কার্যালয়ের সামনে।

এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল গফুর সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা সদস্য সচিব শাহিন আকতার, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, প্রভাষক শওকত হায়াত শাহ, জিয়াউল হক জিয়া, শফিকুল ইসলাম জনি, পৌর আহ্বায়ক শেখ বাবলু, যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন পাপ্পু, আনোয়ার হোসেন প্রামাণিক, উপজেলা আহ্বায়ক রেজাউল করিম লোকমান, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন প্রমুখ।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

প্রধান অতিথি আরও বলেন, বিনাভোটের এই সরকার যাচ্ছে তাই ভাবে দেশ চালাচ্ছে। একারণে দেশের বারোটা বেজে গেছে। তারা উন্নয়নের বুলি আওড়ালেও প্রকৃত অর্থে কোন উন্নয়নই হয়নি দেশ ও জনগণের। যেটুকু উন্নতি হয়েছে আওয়ামী ও শেখ পরিবারের।

তিনি বলেন, সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার অন্যতম নজির বিদ্যুৎ খাত। এখাতে সরকারের পোষা ধণকুবেররা ইতিহাসের চরমতম লুটপাট করেছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ না করেই হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। যার ফলে আজ স্মরণকালের ভয়াবহ বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। অথচ সরকারের মন্ত্রী এমপিরা বিদ্যুৎ ফেরি করে বিক্রির দিবাস্বপ্ন সংসসদে উপস্থাপন করে জাতিকে নিয়ে হাস্যরস করেছে। আর আজ বিদ্যুৎ সাশ্রয়ে জনগণকেই ভোগান্তিতে ফেলেছে। আর তাই শহীদ জিয়ার নীতি আদর্শের এই দলই পারবে জনগনকে তাদের সব অধিকার ফিরিয়ে দিতে। এ জন্য জনগণকে সকল আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত করে স্বৈরাচারী এই সরকারের পতন ঘটানোর সময় আরও ঘনিয়ে আনতে হবে। তাহলেই দেশ ও জনগণ আসন্ন ধ্বংস থেকে রক্ষা পাবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা