সারাদেশ

বোরকা পরে স্কুলে আসায় ছাত্রীকে শাস্তি

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা শহরের উচ্চ বালিকা বিদ্যালয়ে বোরকা পড়ে স্কুলে আসায় শাস্তি পেতে হল ৮ম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার। এ ঘটনায় শিক্ষিকা মৌসুমী রায়কে বিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে। রোববার ( ৩১ জুলাই) রাতে জেলা প্রশাসন থেকে শিক্ষিকা বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: টাইগারদের দাপুটে জয়

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তারকে লাঞ্ছিত করার সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান যে, ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

যেহেতু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেহেতু সংবেদনশীল এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর পোষ্ট না দেয়া বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য জেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

এর আগে গত বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটলেও পরদিন শুক্রবার সাপ্তাহিক বন্ধ হওয়ায় শনিবার বিষয়টি নিয়ে আলোচনায় বসেন স্কুলের শিক্ষকবৃন্দ। পরে তারা কারণ দর্শানোর বিষয়ে নোটিশ প্রদান করেন। ছাত্রী সাদিয়া আক্তার শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা।

ছাত্রী সাদিয়া জানায়, বোরকা পড়ে স্কুলে আসার কারণে শিক্ষিকা মৌসুমি রায়ের পায়ের কাছে সেজদা দিয়ে নাকে খত দিতে বলেন। কিন্তু সাদিয়া শিক্ষিকা মৌসুমি রায়কে কেঁদে কেঁদে অন্য শাস্তি দেওয়ার কথা বললেও শিক্ষিকা বলেন আমি যা বলেছি তাই তোমাকে করতে হবে। এক পর্যায়ে ছাত্রী তাই করতে বাধ্য হয়। এবং কোন রকম উস্কানি দিলে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেন শিক্ষিকা।

আরও পড়ুন: মাদাগাস্কারে ডাকাতের আগুনে নিহত ৩২

প্রধান শিক্ষিকা রোকেয়া খানম জানান, বিষয়টি জানার পর তাৎক্ষণিক শিক্ষকদের নিয়ে জরুরি আলোচনায় বসি। সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষিকাকে শোকজ এবং ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে এবং রোববার রাতে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষিকাকে বরখাস্ত করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

এলডিসি উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা গ্রহণ জরুরি: তথ্যমন্ত্রী

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর যেসব নতুন চ্যাল...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সারাদেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক সময়ে তুলনামূলক কম বৃষ্টিপাত, ঈদুল আজহা, গ্রীষ্মকালীন অতিরিক্ত তাপম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা