সারাদেশ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত জিয়া

শওকত জামান, জামালপুর: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। জিয়া যাদের নিয়ে দল গড়েছেন তারাও খুনের রাজনীতিতে সম্পৃক্ত। হত্যা, খুন এবং ষড়যন্ত্রের মধ্যদিয়েই জন্ম হয়েছে বিএনপির।

আরও পড়ুন: টাইগারদের দাপুটে জয়

তিনি রোববার (৩১ জুলাই) বিকালে মেলান্দহ মির্জা আজম অডিটোরিয়াম উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মির্জা আজম আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন যৌবনের চৌদ্দটি বছর কারাগারে কাটিয়েছেন। তার কন্যা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

মির্জা আজম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বের রিক্রুইটমেন্ট সেন্টার। ছাত্রলীগের নতুন নেতৃত্বে যারা আসবেন তাদের বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতিতে সক্রিয় থাকতে হবে।

সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজি দিদার পাশা, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মোঃ জিন্না।

আরও পড়ুন: তুই কাম করি খা, সরকারি ঘর তোর জন্য না

মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ মোঃ আল-আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খালেদ আল রহমান আপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে আরিফুল ইসলাম শাওন ও সাধারণ সম্পাদক পদে ইসমাইল হোসাইনকে নির্বাচিত করে মেলান্দহ উপজেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে ৮ জোনে ভাগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছ...

বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

চলুন জেনে নেওয়া যাক বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা