সারাদেশ

তুই কাম করি খা, সরকারি ঘর তোর জন্য না

এস.এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: নদীভাঙনে নিঃস্ব শাহিনুর খাতুন নামে এক গৃহবধূকে উদ্দেশ্য করে সাজু মেম্বার বলেন, তোর তো কামাই করার মানুষ আছে, তোর গায়ে গতরে জোর আছে, যা তুই কাম করি খা। সরকারি ঘর তোর জন্য না।

আরও পড়ুন: টাইগারদের দাপুটে জয়

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়ায় মায়ের ডেড়া ঘরে আশ্রিত দুই সন্তান জননী শাহিনুর খাতুন। ২০১৬ সালে একই গ্রামের এনামুল হকের সাথে বিয়ে হয় তার। এক সময় সবই ছিলো তাদের। সর্বনাশা ব্রহ্মপুত্র নদীতে বিলীন হয়ে যায় এনামুলের বাড়ি ঘরসহ ফসলি জমি। সব কিছু হারিয়ে তাদের আসতে হয় বালাসীঘাটের দক্ষিণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। পানি উন্নয়ন বোর্ড বাঁধ থেকে তাদের উচ্ছেদ করে দিয়েছে। বাধ্য হয়ে বাঁধের পাশে মায়ের দেড় শতক জমিতে একটি পরিত্যক্ত ছাপড়া ঘরে ছেলে শাহ সুলতান ও মেয়ে ইশামনিকে নিয়ে ৪ জনের বসবাস। সংসারে বেশ টানাটানি। যেদিন কাজ জোটে সেদিন খাওয়া জোটে। কাজ না পেলে উপোস থাকতে হয় দু এক বেলা।

শাহিনুর বলেন, কতক্ষণ আর ছাপড়া ঘরে বন্দি থাকা যায়। ছোল দুটাক সাথে নিয়ে ওয়াপদা বাঁধে এসে বসে থাকি। ঘরবাড়ি ও জায়গা জমি কিছুই নাই। দুই বেলা খাওয়া জোটে, নিজের একখান ঘর নাই এটাই তার বড় দুঃখ। এই দুঃখ ঘোচাতে শাহিনুর কতোবার সাজু মেম্বার আর চেয়ারম্যান সোহেল রানার কাছে গিয়েছেন, তা বলতে পারেন না তিনি। আশ্রয়ণ প্রকল্পের একটা ঘর পেলে তার আশা পূর্ণ হতো।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

চেয়ারম্যান সোহেল রানা বলেন, শাহিনুর বেগম ঘর পাওয়ার যোগ্য। কিন্তু কতোজনকে দেওয়া যায়। ঘরতো আসে কম। কিন্তু চাহিদা বেশি। তাই সবার মন রক্ষা করা কঠিন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা