সংগৃহীত ছবি
সারাদেশ

গন্তব্য ছিল ইতালি, যাচ্ছেন কবরে

জেলা প্রতিনিধি: রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার এক পরিবারেরই ৫ জন।

আরও পড়ুন: পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের ইতালি প্রবাসী সৈয়দ মোবারক, তার স্ত্রী স্বপ্না (৩৫), দুই মেয়ে সৈয়দা কাশফিয়া (১৫) ও সৈয়দা নূর (১২) এবং ছেলে সৈয়দ আব্দুল্লাহ (৭)।

সরেজমিনে দেখা যায়, একই পরিবারে ৫ জনের মৃত্যুতে যেন পুরো গ্রাম থমকে গেছে। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের চোখে-মুখে ফুটে উঠছে অনাকাঙ্ক্ষিত নির্মম ঘটনার প্রভাব। ইতোমধ্যে বাড়ির পাশের একটি কবরস্থানে খোঁড়া হচ্ছে কবর। এলাকায় মাইকে মাইকে জানিয়ে দেওয়া হচ্ছে মৃত্যুর খবর ও জানাজার সময়। মরদেহ বহনের জন্য বাড়িতে তৈরি রয়েছে খাটিয়া।

আরও পড়ুন: ১০ টাকায় ১৫০০ টাকার বাজার

নিহত মোবারকের চাচা আব্দুল কাইয়ূম বলেন, স্ত্রী-সন্তানদের নিয়ে ইতালিতে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন মোবারক। সম্প্রতি তার স্ত্রী-সন্তানরা ভিসাও পেয়েছিলেন। তাদেরকে সঙ্গে করে ইতালি নিয়ে যেতেই দেশে আসেন মোবারক। এরই মধ্যে অগ্নিকাণ্ডে পরিবারের সবার মৃত্যু হলো। আজ বিকেলে আসর নামাজের পর শাহবাজপুর গ্রামের কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হবে।

শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল বলেন, গতকাল রাতে তারা অগ্নিকাণ্ড হওয়া ভবনটিতে অবস্থিত একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গিয়েছিলেন। সেখানেই আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়েছে। দাফনের জন্য নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে আসা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা