সংগৃহীত ছবি
সারাদেশ

শ্যালককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: বান্দরবানে পারিবারিক কলহের জেরে শ্যালককে কুপিয়ে হত্যা করেছে দুলাভাই।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বান্দরবান সদর উপজেলার কুহালং ইউপির ৫ নম্বর ওয়ার্ড তুংক্ষ্যং পাড়া এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: কুমিল্লায় ১০ জনের মৃত্যুদণ্ড

এই ঘটনায় ঘাতক মংনুৎ মারমাকে (৪৬) আটক করেছে পুলিশ।

আটক মংনুৎ মারমা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি এলাকার ত্রিপুরা পাড়ার মৃত ক্যইসুইপ্রু মারমার ছেলে। আর নিহত শৈক্যপ্রু মারমা (৩০) বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তুংক্ষ্যং পাড়ার বাসিন্দা ক্যউচিং মারমার ছেলে।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিহতের পরিবারের সদস্যদের বরাতে কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা বলেন, মংনুৎ মারমা বেকার ও উচ্ছৃঙ্খল জীবনযাপন করে আসছিল এবং পরিবারের সম্পূর্ণ খরচ শ্বশুরবাড়িকে বহন করার জন্য চাপ প্রয়োগ করছিল। এ নিয়ে গতকাল বাগবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে পাশে থাকা গাছ কাটার কুড়াল দিয়ে শ্যালক শৈক্যপ্রু মারমার মাথায় আঘাত করে মংনুৎ মারমা।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, এই ঘটনায় মংনুৎ মারমাকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা