সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর কবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ইউএনওর কার্যালয়ে সেই বৃদ্ধ দম্পতি

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ইউনিয়ন জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

জাহাঙ্গীর কবির বলেন, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান। গত ২২টি বছর রাজনীতি করি। এ ২২ টি বছর আমি আপনাদের সাথে কাটিয়েছি। তিনি বলেন, সুখে দুঃখে অতীতে আমি আপনাদের পাশে যেভাবে ছিলাম, আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই।মোহাম্মদপুর আমার জন্মভূমি, আমি আমার জন্মভূমি থেকেই আজকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি।

আরও পড়ুন : শ্যালককে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক স্বপন ও সাধারণ সম্পাদক সামছুল হুদা সোহাগের সঞ্চালনায় বক্তব্য সভায় আরও বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ও মিজানুর রহমান বাবর, সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন সোহাগ, সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক সামছুল আলম মিন্টু, সাবেক বিজ্ঞান বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, চাটখিল পৌর আওয়ীমীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ প্রমূখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা