সংগৃহীত ছবি
সারাদেশ

আগুনে পুড়লো ৩ বসতঘর

জেলা প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ৩ টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং এতে ৮ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।

আরও পড়ুন: পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বলতলা ছয়ঘর এলাকায় রাত ৮টার দিকে হাওলাদার বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে ফরিদ হাওলাদার (৫০), মো. শাহজাহান হাওলাদার (৫০), বাবুল হাওলাদারের (৪৫) তিনটি বসতঘর পুড়ে গেছে।

কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের হামলায় যুবকের মৃত্যু

প্রত্যক্ষদর্শী মো. ওবায়দুল ইসলাম জানান, ছয়ঘর এলাকায় খালের ওপারে মাহফিল চলছিল। সেখানে আমি ওয়াজ শুনছিলাম। হঠাৎ শুনতে পাই আগুন লেগেছে। পরে দ্রুত দৌড়ে গিয়ে দেখি বাবুলের ঘর আগুনে পুড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ফরিদ ও শাহজাহানের ঘরেও আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহজাহান হাওলাদারের মেয়ে শারমিন বেগম বলেন, বাবার ঘরে আগুন লেগেছে শুনে স্বামীর বাড়ি থেকে এসেছি। ঘরের অর্ধেক পুড়ে গেছে। ঘরের মধ্যে থাকা জিনিস ঘর ভেঙে বের করা হয়েছে। প্রায় ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার আব্দুস সোবহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ জন কর্মী ঘটনাস্থলে পৌঁছাই। ১ ঘণ্টা ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন লাগার কারণ তদন্ত করে জানার চেষ্টা চলছে।

থানার ওসি মো. নাসির উদ্দীন সরকার জানান, ঘটনা শুনে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনের সূত্রপাত জানা যায়নি। তবে এতে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা