সংগৃহীত
সারাদেশ

কিশোর গ্যাংয়ের হামলায় যুবকের মৃত্যু

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে রাব্বি (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত রাব্বি দৌলতখান পৌরসভার বাসিন্দা জামাল মাঝির ছেলে।

আরও পড়ুন : পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দৌলতখান পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, রাব্বির ছোট ভাই রাজীবের (১৭) সাথে কিশোর গ্যাং মাহিদ ও তার সহযোগীদের দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাব্বি ছোট ভাইকে নিয়ে দৌলতখান পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় আসে। সেখানে পূর্ব থেকেই কিশোর গ্যাং মাহিদ ও তার সহযোগীরা অবস্থান করছিলো। এসময় মাহিদ ও তার সহযোগীরা রাজীবের ওপর হামলা চালায়। এতে বাধা দিলে হামলাকারীরা রাব্বিকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক দেখে রাতেই তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : বিকাশ এজেন্টকে হত্যা

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা