সংগৃহীত ছবি
সারাদেশ

ইছামতি নদী থেকে বিএসএফ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রিয়াজুল ইসলাম (৩০) নামে এক সদস্যের মরদেহ সাতক্ষীরা সদরের দক্ষিণ হাড়দ্দহ সীমান্তের ইছামতি নদী থেকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ভোলায় ধর্ষণকারীর শাস্তি দাবি

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালেমরদেহ পাওয়া যায়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে সীমান্তের ইছামতি নদীতে টহলরত ভারতীয় একটি ট্রলার ডুবে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: জুয়ার সরঞ্জামসহ আটক ৬

১৭ বিজিবির শাখরা টাউন শ্রীপুর কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবর রহমান বলেন, রাতে আকস্মিক ঝড় ও প্রচুর বৃষ্টিপাত হয়। ওই সময় নদীতে বিএসএফের ট্রলার অবস্থান করছিল। ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। রাতেই বিএসএফ অভিযান চালিয়ে ট্রলারের মাঝিকে খুঁজে পায়। তবে তাদের একজন সৈনিক নিখোঁজ ছিলেন। নদীতে তখন জোয়ার ছিল। সকালে ভাটার সময় নিখোঁজ ট্রলার ও বিএসএফ সৈনিকের মরদেহ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ হাড়দ্দহ বালুরচরে পড়ে থাকতে দেখা যায়। তখন বিএসএফ উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহটি নিয়ে যায়। নিহত বিএসএফ সদস্যের কাছে থাকা অস্ত্র উদ্ধার হলেও ওয়্যারলেস পাওয়া যায়নি।

৩৩ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা জানান, বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা ও ভারত সীমান্তের নদীতে ট্রলারডুবির ঘটনায়েএক বিএসএফ সদস্যের মৃত্যু হয়েছে। সেখানে বিজিবির স্থানীয় ক্যাম্পের সদস্যরা কাজ করছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা