সংগৃহীত
সারাদেশ

পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি : সাতক্ষীরায় পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রওনা হওয়া ২ নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আরও পড়ুন : বিকাশ এজেন্টকে হত্যা

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নোয়াপাড়া ঢালরি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের আরশাদ আলী সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৬০) ও একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৫৫)।

আরও পড়ুন : ইছামতি নদী থেকে বিএসএফ মরদেহ উদ্ধার

আহতরা হলেন, পাইকগাছা উপজেরার গজালিয়া গ্রামের আসাদ আলী গাজীর ছেলে মিজানুর রহমান (৪৭), মুজিবুর রহমানের স্ত্রী রেশমা খাতুন (৩৯) ও আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবীর (৪৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, খুলনার পাইকগাছা থেকে অটোরিকশা যোগে পাঁচজন সাতক্ষীরার আশাশুনিতে যাচ্ছিলেন। অটোরিকশাটি আশাশুনি উপজেলা সড়কের নেয়াপাড়া গ্রামের ঢালিপাড়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হতাহতরা সকলে পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছিলেন। সাতক্ষীরার আশাশুনিতে তাদের আত্মীয় রয়েছেন, যিনি তাদের সঙ্গে যাবেন। তাকে নেওয়ার জন্য আশাশুনিতে যাচ্ছিলেন তারা।

আরও পড়ুন : ভৈরবে দুই দলের মারামারি, আহত ১০

আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিত কুমার অধিকারী জানান, পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সকলে পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়েন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা