সংগৃহীত ছবি
সারাদেশ

কুড়িগ্রামে ঘোড়া দিয়ে চাষাবাদ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি: তীব্র শীত উপেক্ষা ক‌রে চলতি ইরি-বোরো মৌসুমে কুড়িগ্রামের চিলমারীতে জ‌মে উঠে‌ছে চাষাবাদ।

আরও পড়ুন : রংপুরে নবজাতক বিক্রি, গ্রেফতার ৩

সনাতন পদ্ধ‌তি‌তে গরু দি‌য়ে হালচাষ করলেও রোববার (২১ জানুয়ারি) ব্যতিক্রমী এক চিত্র দেখা গে‌ছে উপজেলার থানাহাট ইউনিয়নের পেদি খাওয়া বিল নামক জায়গায়। সেখা‌নে ঘোড়া দিয়ে জমিতে মই দিতে দেখা গেছে এক কৃষককে। এতে ক‌রে উৎপাদন খরচ বাঁচ‌বে ব‌লে জানান ওই কৃষক। ওই কৃষ‌কের নাম আব্দুল মজিদ। তিনি একই এলাকার ছোট কুষ্টারি গ্রা‌মের বাসিন্দা।

কৃষক আব্দুল মজিদ জানান, ৪২ শতক জমি চাষাবা‌দের জন্য প্রস্তুত কর‌ছেন। প্রথ‌মে ট্রাক্ট‌রের মাধ‌্যমে হালচাষ করেন। মই দেওয়ার সময় গরুর হা‌লের প্রয়োজন হ‌য়। এই জ‌মি‌তে মই দেওয়ার জন্য চা‌ষি‌কে কমপ‌ক্ষে ৫০০ টাকা দি‌তে হ‌বে। কিন্তু নি‌জের এক‌টি ঘোড়া থাকায় সে‌টি দি‌য়ে মই দেওয়া হ‌চ্ছে। ফ‌লে প‌রিশ্রম এবং খরচ দুটাই কম‌বে ব‌লে জানান তি‌নি‌।

আরও পড়ুন : দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি স্বাভাবিক

চিলমারী উপজেলা কৃষি অফিসের উপসহকারী (উদ্ভিদ সংরক্ষণ) কর্মকর্তা নৃপেনন্দ্রনাথ সরকার জানান, চলতি ইরি-বোরো মৌসুমে ছয় হাজার ৭৫০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে অর্জিত হয়েছে ৮২০ হেক্টর। এরমধ্যে হাইব্রিড ১০০ ও কালী বোরো ৭২০ হেক্টর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

৮০০ কোটির মালিক কেট

মাত্র সতেরো বছর বয়সে পিটার জ্যাকসনের ‘হেভেনলি ক্রিয়েচার্স’ দিয়ে...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা