ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে বিরোধের জেরে ভাঙচুর-লুটপাট

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারায় পূর্ব শত্রুতার জের ও নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বাড়িঘর ভাঙচুর ও দোকানপাট লুটের অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: ভারত সব সময় পাশে ছিল

রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে আধারার বকুলতলা ও শোলারচর গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ২ নারীসহ ৩ জন। ঘটনার পরপরই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোলারচর ও বকুলতলা এলাকার পরাজিত নৌকা ও বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।

স্থানীয় আলী হোসেন ও আহাদুল ইসলামের মধ্যকার দীর্ঘ দিনের বিরোধের সূত্র ধরে নির্বাচনে পক্ষ-বিপক্ষকে সামনে রেখে এমন ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুন: বৃষ্টির পর তাপমাত্রা বাড়ার আভাস

আলি হোসেন নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মৃণাল কান্তি দাসের হয়ে এলাকায় নেতৃত্ব দিয়েছেন। আহাদুল জয়ী স্বতন্ত্র প্রার্থী হাজী ফয়সাল বিপ্লবের সর্মথক। এদিকে আহাদুল রয়েছেন প্রবাসে। বিরোধের জেরে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও গরু-ছাগল লুটে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাদের অভিযোগ, সদ্য জাতীয় নির্বাচনে তারা স্থানীয় আলী হোসেনের পক্ষে নৌকা প্রতীকের সমর্থন করায় এ হামলার স্বীকার হন তারা। এ ঘটনায় আহত স্থানীয় রেনু বেগম (৫০), মাহফুজ (৫০) ও শাহানাজ (৫০) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হামলায় ক্ষতিগ্রস্ত মাহাবুব ভূইয়ার স্ত্রী জাকিয়া বেগম জানান, তার বাড়িতে ভাঙচুর চালিয়ে ৫টি গরু, ৮টি ছাগল ও ১০ ভরি স্বর্ণ লুট করে নেয়া হয়েছে।

আরও পড়ুন: টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

তাদের বাড়িতে সিসিক্যামেরা থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এ হামলা চালানো হয়। এছাড়া ২টি সিসিক্যামেরা নিয়ে যায় হামলাকারীরা। পরে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বকুলতলা গ্রামের ক্ষতিগ্রস্ত আমিন উদ্দিন সরকারের মেয়ে পান্না বেগম বলেন, ভোরে কাঁচি সর্মথক আহাদুলের নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা চালিয়ে নগদ ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ লুটে নিয়েছে। এ সময় তারা আমাদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন আজ

এ বিষয়ে আলি হোসেনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। অপরদিকে আহাদুল সৌদি আরবে থাকায় তার সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, একজন লোকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং তার নেতৃত্বে হামলা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান জানান, পূর্ব থেকে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সকালে সহিংসতার খবর পেয়ে সাথে সাথে ফোর্স নিয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই।

আমরা ৭টি ঘর ভাংচুরের চিত্র দেখেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জড়িতদের গ্রেফতারের জন্য সেখানে ৫টি টিম মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা