ছবি: সংগৃহীত
সারাদেশ

এমপি মো. আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর: যশোরের কেশবপুরে নব-নির্বাচিত সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: শাহিনুজ্জামান শাহীনের নির্বাচনী উঠান বৈঠক

রোববার (১৪ জানুয়ারি) কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন কেশবপুর উপজেলা প্রশাসন।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেনের সভাপতিত্বে এবং কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ যশোর-৬ কেশবপুরের নব-নির্বাচিত সংসদ সদস্য তরুণ প্রজন্মের অহংকার মো. আজিজুল ইসলাম। ফুলেল শুভেচ্ছা প্রদানের সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগণ।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ৫ হোটেল-রেস্টুরেন্টকে জরিমানা

এ সময় নব-নির্বাচিত সংসদ সদস্য মো. আজিজুল ইসলাম কেশবপুর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণের উদ্দেশ্যে বলেন কেশপুরকে সামনে এগিয়ে নিতে আপনাদের সকলের সহযোগিতা খুবই প্রয়োজন। কেশবপুর থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও নিয়োগ বাণিজ্য বন্ধ করে মডেল উপজেলা গঠনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কেশবপুর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সজীব সাহা, কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা সমাজসেবা অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা