ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে ৫ হোটেল-রেস্টুরেন্টকে জরিমানা

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নুরজাহান-মোহাম্মদিয়া ও রাজমহলসহ ৫ টি খাবার হোটেল-চাইনিজ রেস্টুরেন্টকে ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: অবৈধ মজুত অভিযান জোরদার করবে

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার লক্ষ্মীপুরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: সিন্ডিকেট নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হবে

ভোক্তা অধিকার সূত্র জানায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় নুর জাহান হোটেলকে ৩০ হাজার, মিষ্টির মূল্য তালিকা না থাকা ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে মোহাম্মদীয়া হোটেলকে ২৫ হাজার, নোংরা পরিবেশে খাবার ও বার্গার তৈরির দায়ে বিগ বাইট চাইনিজ অ্যান্ড সরমাকে ১০ হাজার, ফ্রিজে রান্না এবং কাঁচা খাদ্য একত্রে রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় রাজমহল হোটেলকে ১৫ হাজার এবং ভিন্ন উপায়ে খাবার প্রক্রিয়ার দায়ে ওয়াফেল স্টেটকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার লক্ষ্মীপুরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, বিভিন্ন অনিয়মের কারণে পাঁচটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযানে ১৫টি প্রতিষ্ঠান তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেয়ার সময় মো....

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘ...

৮০০ কোটির মালিক কেট

মাত্র সতেরো বছর বয়সে পিটার জ্যাকসনের ‘হেভেনলি ক্রিয়েচার্স’ দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা