সংগৃহীত
জাতীয়

সিন্ডিকেট নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হবে 

নিজস্ব প্রতিবেদক: নতুন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি জানিয়েছেন জানিয়েছেন ফসলের উৎপাদন বৃদ্ধি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে । কৃষকদের উন্নতির জন্য সাধ্যের মধ্যে যা যা করার, তা করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে

রোববার (১৪ জানুয়ারি) কৃষিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর ১ম দিন সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী জানান, কৃষিতে উৎপাদনটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। যদি উৎপাদন না করতে পারি তবে বাজার কীভাবে দখল করব, মূল্য কীভাবে নিয়ন্ত্রণ করব, কীভাবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চেইনকে কার্যকর করব। তাই সকল সুযোগকে কাজে লাগিয়ে ফসলের উৎপাদন আরও বাড়াতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমিকে আবাদের আওতায় আনতে হবে।

আরও পড়ুন: ক্যাডার বৈষম্যে পদক্ষেপ নেওয়া হবে

সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, সব জায়গায় সিন্ডিকেট থাকে। কীভাবে তাদের ক্র্যাশ করতে হবে, তার পদ্ধতি বের করতে হবে। কাউকে গলা টিপে মারার সুযোগ নেই। এগুলোকে কর্মের মাধ্যমে কন্ট্রোল করতে হবে। সিন্ডিকেট নিয়ন্ত্রণে গুরুত্বারোপ করতে হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষক ও কৃষির আরও উন্নতির জন্য যা প্রয়োজন, আমাদের ক্ষমতার মধ্যে যা রয়েছে তা করব। কৃষিক্ষেত্রে চ্যালেঞ্জও আমরা মোকাবেলা করতে সক্ষম হবো। ফসলের উৎপাদন আরও বৃদ্ধিতে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য কর্মকর্তাদের এসময় নির্দেশ দেয় মন্ত্রী।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা