সংগৃহীত
জাতীয়

নিজে দুর্নীতি করিনি, করতেও দেব না 

নিজস্ব প্রতিবেদক: নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, আমি আমার জীবনে কোনোদিন দুর্নীতি করিনি। অন্যকেও দুর্নীতি করতে দেব না।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় সুর পাল্টাচ্ছে

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ১ম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্নীতির ব্যাপারে আমি জিরো টলারেন্স থাকব। প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করতে বলেছেন, আমি সেটাই করব। কোথাও যদি দেখি দুর্নীতি হচ্ছে আমি সর্বোচ্চ চেষ্টা করব, সেটা বন্ধ করার।

তিনি আরও বলেন, প্রত্যেকটা হাসপাতালে আমি যাব। কী কী সমস্যা রয়েছে, জানব। তারপর একটা কর্মপরিকল্পনা করব আমি।

আরও পড়ুন: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে

ডা. সামন্ত লাল সেন জানান, গ্রাম-গঞ্জে ডাক্তার থাকে না এটা সমস্যা আমি জানি। প্রকৃত কারণ আমি খুঁজে বের করব, তাদের সকলের সঙ্গে কথা বলব। ডাক্তারদের নিরাপত্তার বিষয়টিও আমাকে দেখতে হবে। সব দেখে তারপরই ব্যবস্থা নেব আমি।

সবশেষে তিনি বলেন, আমার প্রথম কাজ হল একেবারে প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। এ বিষয়ে আমি ২ সচিবের সঙ্গে বসে ঠিক করব, কী করা যায়। যদি সেটা করতে পারি, তবে রোগীদের ঢাকায় এসে মাটিতে শুয়ে চিকিৎসা নিতে হবে না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা