সংগৃহীত ছবি
জাতীয়

হজ নিবন্ধনের সময় বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: হজ নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া না মেলায় তৃতীয় দফায় বাড়ছে পবিত্র হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধনের সময়। দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলে তা আরও বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন: আমরা সব চাপ মোকাবিলায় সক্ষম

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ অনুবিভাগ) ড. মো. মঞ্জুরুল হক জানান, ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় রয়েছে। যেহেতু এখনও কাঙ্ক্ষিত নিবন্ধন হয়নি তাই আবার সময় বাড়ানো হবে।নিবন্ধনের সময় আরও এক মাস বাড়তে পারে। তবে দুই দফায় তা বাড়ানো হতে পারে। প্রথম দফায় ১৩ দিন বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হতে পারে। পরে আরেক দফা বাড়ানো হবে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বাড়ি ভাড়াসহ হজের আনুষঙ্গিক কার্যক্রমে পরিদর্শন করতে বর্তমানের সৌদি আরবে রয়েছেন। তিনি দেশের ফেরার পর হজের নিবন্ধনের সময় বাড়ানোর ফাইল সচিবের কাছে পাঠানো হবে।

আরও পড়ুন: প্রাথমিকে প্রতিবন্ধীদের নিয়োগের নির্দেশ

চলিত বছর (২০২৪ সাল) বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় কোটা রয়েছে ১০ হাজার ১৯৮টি। আর বেসরকারি এজেন্সির কোটা এক লাখ ১৭ হাজার। সেই লক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর থেকে। প্রথম ও দ্বিতীয় দফা সময় বাড়িয়ে রোববার (১৪ জানুয়ারি) পর্যন্ত নিবন্ধন করেছেন ৩৬ হাজার ৪৩৪ জন। এখনও ফাঁকা রয়েছে ৯০ হাজার ৭৬৪টি।

হজ অনুবিভাগের একজন কর্মকর্তা জানান, গত বছর ফেব্রুয়ারি মাসে নিবন্ধন শুরু হলেও এবার শুরু হয়েছে নভেম্বর মাসে। এ কারণে হজে যেতে ইচ্ছুকদের ধারণা এ নিবন্ধনের সময় বাড়ানো হবে। এছাড়া দেশে নির্বাচন থাকায় নিবন্ধনের সাড়া কম মিলেছে। আশা করছি নির্বাচন শেষ হয়েছে এখন নিবন্ধনের সংখ্যা বাড়তে পারে।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

হজ এজেন্সিগুলোর মালিকরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সঙ্গে যোগ হয়েছে দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি। এর সঙ্গে টানা অবরোধ ও হরতাল। বেশিরভাগ মানুষের অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো না। এখন নির্বাচন হয়ে গেছে। আশা করছি যারা হজে যেতে ইচ্ছুকরা দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন করবেন।

অপরদিকে পবিত্র হজ প্যাকেজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ জামান।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।


সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি গেলেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শুক্রবার (১৫ মে) দি...

স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে নদী-ডোবায় ফেলেন স্ত্রী

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন...

ঝড়-বৃষ্টির পাশাপিাশি ১৩ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্...

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য ও...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, আহত ১৫

নতুন উপাচার্য নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষে...

বেরোবির সাবেক উপাচার্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি র...

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর প্রেক...

ঢাকায় ৬ ঘণ্টায় ৫৯ মিমি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

রোদের উত্তাপে শনিবার (১৬ মে) দিনভর গরমের পর গভীর র...

জাবির প্রশাসনিক ভবনেও তালা দিলেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা