সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় সুর পাল্টাচ্ছে 

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা আর বিচক্ষণতার জোরে চাপদাতারা নিজেদের দূর পাল্টে ফেলছে।

আরও পড়ুন: মন্ত্রিসভার আনুষ্ঠানিক বৈঠক সোমবার

রোববার (১৪ জানুয়ারি) ফের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম দিন সচিবালয়ে যোগ দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন। তবে, কারা এ চাপদাতা সে ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি।

তিনি আরও জানান, আমাদের প্রধানমন্ত্রী একজন অত্যন্ত দক্ষ, বিচক্ষণ, দূরদর্শী নেতা। মাথানত করে কারও সঙ্গে কথা বলেন না তিনি, মাথা উঁচু করে থাকেন ও হৃদয় দিয়ে বাংলাদেশকে ভালোবাসেন বলেই এ সমস্ত চাপ তার কাছে কোনো চাপ নয়। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে এসব মোকাবিলা করে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: আমরা সব চাপ মোকাবিলায় সক্ষম

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২-৪ দিন ধরে আবার আমরা এটাও লক্ষ্য করছি যে, অনেক ধরনের কথা যারা বলেছে, তাদের সুর পাল্টেও যাচ্ছে। এসবই হলো প্রধানমন্ত্রীর দক্ষতা ও বিচক্ষণতা। তার যে দূরদর্শী সিদ্ধান্তগুলো, এগুলোই তার মূল কারণ।’

আ’লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেছেন দেশি-বিদেশি চাপ এখনও রয়েছে। বিএনপি পুনরায় নির্বাচনের দাবি করছে। এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘সড়ক পরিবহন মন্ত্রী যা বলেছেন যথার্থই বলেছেন। অনেক বৈদেশিক চাপ পেয়েছি আমরা। সবসময়ই বৈদেশিক চাপ থাকে। সেখানে অনেক হিসাব-নিকাশ থাকে। সেগুলো প্রধানমন্ত্রী যথাযথভাবে মোকাবিলা করে সুন্দর একটা নির্বাচন আমাদের উপহার দিয়েছেন।’

তিনি সবশেষে বলেন, বিদেশিরা সবাই আমাদের সরকারকে স্বাগত জানাচ্ছেন। চাপ কিংবা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড আগেও ছিল, এখনো চলবে। এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা