সারাদেশ

কেশবপুরে মধু শিক্ষা নিকেতনের র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

কেশবপুর প্রতিনিধি

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর জেলার কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (২৯ জুন ২০২৬ খ্রি.) 'লেইস প্রকল্প'-এর আওতায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করে কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়।সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।র‍্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

​পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সচেতনতামূলক কর্মসূচি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে। কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুম বিল্লাহ জানান, জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যৎ প্রজন্মকে এখন থেকেই সচেতন করে গড়ে তুলতে এ ধরণের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা