ছবি: সংগৃহীত
অপরাধ

টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নেশার টাকা না পেয়ে কিরন বেগম (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে তার ছেলে মো. কাউছার মিঝির (২৫) বিরুদ্ধে। পুলিশ ঘাতক কাউছারকে আটক করছে।

আরও পড়ুন: বৃষ্টির পর তাপমাত্রা বাড়ার আভাস

রোববার (১৪ জানুয়ারি) রাত ৯ টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় এ হত্যাকাণ্ড ঘটে।

ঘাতক কাউছার সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের (৪ নং ওয়ার্ড) পশ্চিম গংগাপুর গ্রামের গণি মিঝি বাড়ির আবুল খায়েরের ছেলে।

জেলা পরিষদের সাবেক সদস্য শাখাওয়াত হোসেন আরিফ ও স্থানীয়রা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, কাউছার নেশার টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যা করেছে।

আরও পড়ুন: শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এর আগেও কয়েকবার কাউছার তার মাকে মারধর করেছে। কাউছার মাদকাসক্ত। সেই তার মাকে হত্যার পর বাড়ীর পাশে দোকানে এসে বলে তার মাকে হত্যা করছে। তাৎক্ষণিক জনগণ তাকে আটক করে পুলিশে খবর দেয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক কাউছারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা