সংগৃহীত ছবি
জাতীয়

বৃষ্টির পর তাপমাত্রা বাড়ার আভাস

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ সারাদেশে কয়েক দিন ধরে জেকে বসেছে শীত। কুয়াশার দাপটও ছিল দেখার মতো। বিভিন্ন জেলায় টানা পাঁচ থেকে সাতদিন সূর্যের দেখা পাওয়া যায়নি। তবে, কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরও এই বৃষ্টির পর তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন : রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন আজ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়ে দুই থেকে ৩ দিন চলতে পারে। এরপর ঘন কুয়াশা অনেকটা কেটে যাবে। শীতের তীব্রতাও সামান্য কমতে পারে। তবে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কিছুটা বেড়ে যাবে। এতে দিনে শীত কিছুটা কমে আসলেও রাতে শীতের তীব্রতা এখনকার মতোই অনুভূত হতে পারে।

এ ছাড়া চলতি মাসের বাকিটা সময় শীতের তীব্রতা খুব বেশি না কমলেও এখনকার মতো অনুভূতি হবে না। কিছু কিছু জায়গায় রোদের দেখা মিলবে এবং ঘন কুয়াশা অনেকটা কেটে যাবে।

আরও পড়ুন : সিন্ডিকেট নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হবে

এদিকে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের অনেক জায়গায় দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা