ছবি: সান নিউজ
goodnews

৪ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরসহ বিভিন্ন এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে রাজাপুর মুক্তিযোদ্ধা ভবনে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আকিজ মনোয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং আলোকিত ইসলামিক একাডেমির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৪ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন সাংবাদিক এনামুল হোসেন খান, সাংবাদিক আবু সায়েম আকন, এম খায়রুল ইসলাম পলাশ এবং আলোকিত ইসলামিক একাডেমির পক্ষে সাইদুল ইসলাম আজাদ প্রমুখ।

এ ছাড়া আলহাজ মুনসুর আলী মাদ্রাসা ও আলোকিত ইসলামিক একাডেমির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব মালেক সিকদার, কাঞ্চন সিকদার, মাওলানা জসিম, সমাজসেবক সুমন, সোহেল সিকদার প্রমুখসহ মাদ্রাসার শিক্ষকসহ অনেকে।

আলোকিত ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমান বলেন, আমরা ঢাকা, নোয়াখালী ও রাজাপুরের বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। এই সহযোগিতা করার জন্য দাতাদের বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতায় ৪ শতাধিক মানুষ কম্বল পেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা