সংগৃহীত ছবি
সারাদেশ

কালমারের চাপায় শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড কনটেইনার ডিপোতে কালমারের চাপায় পিষ্ট হয়ে মো. সালাউদ্দীন (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে ৫ হোটেল-রেস্টুরেন্টকে জরিমানা

সোমবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভানুবাজার এলাকায় অবস্থিত ডিপোটিতে এ ঘটনা ঘটে।

মো. সালাউদ্দীনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শ্রীধরপুর এলাকায়। তার বাবার নাম মো. হাবীবুল্লাহ।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

ভুক্তভোগীর ভাই গিয়াস উদ্দিন জানান, সালাউদ্দীন কালমারে তেল লোড করছিলেন। তেল লোড শেষ হওয়া মাত্র চালক কালমার স্টার্ট দিয়ে সামনে এগোতে শুরু করেন। এতে সালাউদ্দীন পিষ্ট হয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সোমবার ভোরে সীতাকুণ্ড উপজেলার একটি ডিপো থেকে আহত অবস্থায় এক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা