সংগৃহীত ছবি
সারাদেশ

গাজীপুরে বাসে আগুন

জেলা প্রতিনিধি : গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : বিএনপির অবরোধ রুখে দেয়া হবে

সোমবার (৩০ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে অনাবিল পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফাহিম আশজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ইলিশ ধরায় ১৪ জেলে গ্রেফতার

তিনি বলেন, রাত সোয়া ৮টার দিকে ভাওয়াল বদরে আলম কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে ৮-১০ জন দুর্বৃত্ত পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করার পর দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের কিছু অংশ পুড়ে গেছে।

তবে বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির সমর্থনে নাকি বেতন বাড়ানোর দাবিতে বিক্ষুব্ধ গার্মেন্টস কারখানার শ্রমিকরা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন : এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ উদ্ধার

বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক বলেন, কোনাবাড়ী থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস যানজটে পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে দাঁড়িয়ে ছিল। ওই সময় গাড়িতে তিনজন যাত্রী ছিল। হঠাৎ ৮-১০ জন লোক যানজটে থাকা বাসে উঠে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। বাসে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ার কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা আগুন লাগিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা