সারাদেশ

এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদী থেকে এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের (৪৬) লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : বোয়ালমারীতে নাশকতায় গ্রেফতার ৩

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাসিরহাট এলাকায় জয়ন্তী নদী থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। রাতেই লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মুলাদী থানার ওসি মাহাবুবুর রহমান।

তিনি জানান, দুপুরে অর্ধগলিত লাশটি ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। সেখানে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের সঙ্গে পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে ঢাকার সূত্রাপুর থানার দেবেন্দ্রনাথ দাস লেনের ৪৬ নম্বর বাসার ঠিকানা আছে। পিতার নাম এটিএম শামসুজ্জামান লেখা রয়েছে। পরে সূত্রাপুর থানায় যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে লাশটি অভিনেতা শামসুজ্জামানের ছেলের।

আরও পড়ুন : হবিগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, কয়েকদিন ধরে লাশটি নদীতে ভাসছিল। এ কারণে লাশে পচন ধরেছে। পচনের কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, বোঝা যাচ্ছে না। তার পরনে শার্ট ও জিন্সের প্যান্ট ছিল।

জানা গেছে, গত ২৫ অক্টোবর বাসা থেকে খুলনা যাওয়ার কথা বলে বের হন এটিএম খালেকুজ্জামান। ২৭ অক্টোবর মায়ের সঙ্গে শেষ কথা বলেন তিনি। খবর পাওয়ার পর তার পরিবারের সদস্যরা বরিশালের উদেশ্যে রওনা হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা