সংগৃহীত ছবি
সারাদেশ

গজারিয়াতে গুড়িয়ে দেওয়া হলো সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রাতের আঁধারে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মুন্সীগঞ্জ প্রতিনিধির মো. জসিমউদ্দিনের রেঁস্তরা ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পুরান বাউশিয়া এলাকার মহাসড়কের পাশে "কাহুদি রেষ্টুরেন্ট” নামে রেঁস্তরাটি এক্সেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় পাশ্ববর্তী তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন: ভোটার দিবসে সমন্বয়কদের সামনে রেখে ইসির উদ্যোগ

এই ঘটনায় প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি সাধনের দাবি করেছেন ভুক্তভোগী সাংবাদিক জসিমউদ্দিন। তিনি মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন শাখা'র সহ-সভাপতি।

সাংবাদিক জসিম জানান, জীবনের সব সঞ্চয় দিয়ে পুরান বাউশিয়া এলাকার মহাসড়কের পাশে একটি রেঁস্তরা ,দুটি দোকান ও একটি গুদাম ঘর করে ছিলাম। ওই প্রতিষ্ঠান গুলো ৩ জন ব্যক্তির কাছে ভাড়া দিয়েছিলাম। দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান করা ওই জায়গা নিয়ে পুরান বাউশিয়া গ্রামের মৃত আ. মোতালেবের ছেলে কামরুল হাসান শামীমের সঙ্গে বিরোধ চলে আসছিলো। এই নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।

এমতাবস্থায় ৩-৪ দিন ধরেই আমার ৩ ভাড়াটিয়া আবুল কালাম, জহিরুল ইসলাম কানন ও রাসেল সরকারকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলো পক্ষটি। নতুবা রেঁস্তরাটি ভবন ভেঙ্গে ফেলাসহ আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় তাঁরা।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষ কামরুল হাসান শামীম ও তার পক্ষের আলমগীরের নেতৃত্বে একদল লোক রেঁস্তুরা ও ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে তালা ঝুলিয়ে দেয়। পরবর্তীতে শুক্রবার ভোর রাত আড়াইটা থেকে এক্সেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার

এই ব্যাপারে জানতে প্রতিপক্ষ কামরুল হাসান শামীমের মোবাইল ফোন নাম্বারে কল করা হলে বন্ধ পাওয়া গেছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা