সংগৃহীত ছবি
জাতীয়

ভোটার দিবসে সমন্বয়কদের সামনে রেখে ইসির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: আগামী ২ মার্চ “জাতীয় ভোটার দিবস” উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এ সময় তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মিলে সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় ইসি।

আরও পড়ুন: ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ

ইসি সূত্রে জানা যায়, ভোটার দিবস উপলক্ষে গঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দিবসে সারাদেশে র‌্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি করা হবে।

কমিটির সভাপতি ও নির্বাচন ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানের সই করা এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, “ভোটার দিবস” উপলক্ষ্যে মাঠ পর্যায়ে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে র‌্যালি এবং আলোচনা সভা আয়োজন করা হবে। এই ক্ষেত্রে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনে। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে ১০ জন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, ইউএনডিপির প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি হিসেবে অবজার্ভার গ্রুপ থেকে কিছু ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে।

এদিকে, এই দিবসকে উপলক্ষ্য করে নাগরিকদের ভোটার হওয়ার প্রতি উৎসাহমূলক নানা প্রচার কার্যক্রমও হাতে নেবে সংস্থাটি।

“জাতীয় ভোটার দিবসে” প্রতিবারের মতো এই বার প্রকাশ করা হবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। যেই তালিকার ভিত্তিতেই হতে পারে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ওপর হামলার সর্বোচ্চ বিচার হবে

এ সময় সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২,১৮,৫০,১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬,২১,৪৪,৫৮৭ জন, আর নারী ভোটার ৫,৯৭,৪,৬৪১ জন। আর হিজড়া ভোটার ৯৩২ জন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা