ছবি: সংগৃহীত
সারাদেশ

উখিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: "সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো"- এ প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন: বোয়ালমারীতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শনিবার (২ মার্চ) সকাল ১১ টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে তরুণ ভোটারদের উপস্থিতিতে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও বলেন, ভোটার দিবস সরকার যে উদ্দেশ্যে পালন করছে, সে তাৎপর্য বুঝতে হবে। ভোট যেন ভালো জনপ্রতিনিধিকে প্রদান করা হয়, টাকার বিনিময়ে ভোট বিক্রি যাতে না হয়, সেটি একজন সচেতন ভোটারের নৈতিক দায়িত্ব।

আরও পড়ুন: নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

বাংলাদেশের অন্য উপজেলার চেয়ে উখিয়া উপজেলা একটু ব্যতিক্রম। কারণ এখানে রোহিঙ্গাদের বসবাস রয়েছে। রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে, সে বিষয়টি সবার নজর রাখতে হবে। সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে যাচাই-বাছাই টিম রয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ উল্লাহ, উখিয়া থানার ওসি (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার, উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আবু তালেব ও প্রাণিসম্পদ কর্মকর্তা প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা