সংগৃহীত ছবি
সারাদেশ

আগুনে মাছের আড়ৎ পুড়ে ছাই 

জেলা প্রতিনিধি: পটুয়াখালীর আড়ৎ পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: তিন রাউন্ড গুলিসহ রিভলবার উদ্ধার

সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মাছের আড়ৎসহ প্রায় ১৫টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজারের মৎস্য ব্যবসায়ী মালেক আকনের মাছের আড়ৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুন মুহূর্তেই আশপাশের দোকানে ছ‌ড়িয়ে পড়ে।

আরও পড়ুন: অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই আকন মৎস্য আড়তের দোতালায় আগুন দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পাশের অন্যান্য মাছের আড়ৎ এবং চায়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, মোটরসাইকেলের গ্যারেজসহ প্রায় ১৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: গাউসুল আজম মার্কেটে আগুন

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। দেড় ঘণ্টার প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত সেটা এখনই বলা সম্ভব না। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারব। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় আমাদের এক ফায়ার ফাইটার এর মাথায় আঘাত লাগলে আমরা তাকে হাসপাতালে পাঠিয়ে দেই।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা