সংগৃহীত ছবি
জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাউসার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাউসারের বাড়ি পিরোজপুর সদর উপজেলার হরিনা গ্রামে। তার বাবার নাম হায়দার আলী। তিনি মাতুয়াইলের মৃধা বাড়ি এলাকায় থেকে মশার কয়েলের ‘স্ট্যান্ড’ তৈরির কারখানায় কাজ করতেন ।

কাওসারকে হাসপাতালে নিয়ে যান তার সহকর্মী শারমিন জানান, আমি এবং কাউসার একসঙ্গে একই কারখানায় কাজ করি। ডিউটি শেষে বাসায় ফেরার পথে দেখি ৩ ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে চলে যাচ্ছে। পরে আহত অবস্থায় প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন বলেন, মাতুয়াইল মাদরাসা রোডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কাউসার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্য রয়েছে। বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা