রাজনীতি

বিএনপির অবরোধ রুখে দেয়া হবে

ভোলা প্রতিনিধি : বিএনপি-জামায়াতের দেশব্যাপী হরতাল-অবরোধকে রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দেশবরেণ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত।

আরও পড়ুন : অসুস্থ রাজনীতি আর দেখতে চাইনা

সোমবার (৩০ অক্টোবর) বিকালে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ ড. শান্ত এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ বিরোধী কোন অপশক্তিকে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে খেলতে দেওয়া হবে না। যতদিন যুবলীগ মাঠে আছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

আরও পড়ুন : ৩ দিন অবরোধের ডাক দিলো জামাত

ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক দৌলতখান উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল চৌধুরী'র সভাপতিত্বে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে যুবলীগের এই নেতা এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খালেদ মাহমুদ টুকু, ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহীন, যুবলীগ নেতা এ-জেড এম মনিরুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা