ছবি: সংগৃহীত
রাজনীতি

জামালপুরে ৫০ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি: জামালপুরে ৭ উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ৫০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: লালমনিরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

গতকাল রাত থেকে রোববার (২৯ অক্টোবর) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জামালপুর সদর উপজেলার ১৫ জন, মেলান্দহের ৬ জন, ইসলামপুরের ৬ জন, দেওয়ানগঞ্জের ৪ জন, বকশীগঞ্জের ৭ জন, মাদারগঞ্জের ২ জন ও সরিষাবাড়ীর ১০ জন রয়েছে।

আরও পড়ুন: বেনাপোলে ৩১ নেতাকর্মী গ্রেফতার

আজ বিএনপির হরতালে জামালপুরে জনগণের তেমন সাড়া মেলেনি। ঢিলে-ঢালাভাবে পালিত হয়েছে হরতাল। এ দিন শহরের রাস্তা-ঘাটে মানুষের চলাচল, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে একেবারেই স্বাভাবিক কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আজ শহরের বিভিন্ন মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের অবস্থান করতে দেখা যায়। তবে বিএনপির নেতাকর্মীদের দেখা যায়নি। এ দিন বাস মালিক সমিতি থেকে চলাচলের নির্দেশনা থাকলেও শহর থেকে কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা