ছবি: সংগৃহীত
রাজনীতি

৩ দিন অবরোধের ডাক দিলো জামাত

নিজস্ব প্রতিবেদক: এবার সারা দেশে ৩ দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীকাল ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সড়ক, রেল ও নৌপথে এ অবরোধ হবে।

আরও পড়ুন: ২৮ অক্টোবরের ঘটনায় ৭ দেশের উদ্বেগ

সোমবার (৩০ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের এম আর করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এ আহ্বান জানিয়েছেন।

এতে বলা হয়, শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে জামায়াতে ইসলামী ও বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে।

এ সময় শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার পরিবর্তে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেতাকর্মীদের সমাবেশে আসার পথে বাধা দেয়।

আরও পড়ুন: বুধবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি

এছাড়া সমাবেশে আসা নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে এবং বাস, লঞ্চ ও ট্রেন থেকে নামার পর গণহারে গ্রেফতার করে তারা। বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে এবং আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারগ্যাস, গুলি ও বেধড়ক লাঠি চার্জ করে মহাসমাবেশ পণ্ড করে।

এটিএম মাছুম আরও বলেন, পুলিশের টিয়ার সেল গ্যাস ও গুলির আঘাতে সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীসহ ৪ জন নিহত এবং কয়েক হাজার নেতাকর্মী আহত হয়েছেন। গত কয়েক দিনে মহাসমাবেশ ও হরতালকে কেন্দ্র করে সারা দেশে জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের প্রায় ২০০০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন

সরকারের পদত্যাগ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কেয়ার টেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতার হওয়া সব রাজনৈতিক নেতা ও আলেম-ওলামার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ, ২৮ অক্টোবর বিরোধীদলের মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতাকর্মীদের হত্যা এবং সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নি সংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন এটিএম মাছুম।

তিনি এ অবরোধের কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা