ছবি-সংগৃহীত
সারাদেশ

মানিকগঞ্জে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে মাদক কারবারি ও সেবনের অভিযোগে মাদকদ্রব্যসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আরও পড়ুন: উলিপুরে গাঁজাসহ আটক ৩

সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে ০৮ টি পৃথক অভিযান (নিয়মিত ০৪ এবং মোবাইল কোর্ট ০৪) চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে, গ্রেফতারকৃত আসামিরা হলেন- ১) মানিকগঞ্জ সদর থানাধীন গঙ্গাধরপট্টি, বনগ্রাম আবাসিক এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মো: নাবিল আহমেদকে (২৬) তার বসতঘর হতে ১৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

২) মানিকগঞ্জ সদর থানাধীন খিলিন্ডা এলাকার মৃত আয়নাল হকের ছেলে মোঃ জাহিদ হোসেনকে (২৬) তার বসতবাড়ীতে অভিযান চালিয়ে বসতঘরে হিরোইন সেবনরত অবস্হায় ০২ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ

৩) মানিকগঞ্জ সদর থানাধীন বড়াই এলাকার মৃত শুকুর আলীর ছেলে মোঃ জয়নাল আবেদিনকে (৪৫) তার বাড়ী হতে ০২ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করা হয়।

৪) মানিকগঞ্জ সদর থানাধীন পশ্চিম দাসড়ার মৃত আব্দুল খালেকের ছেলে সেতু তালুকদারকে (৩৫) উচুটিয়া ধলেশ্বরী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশের ফাঁকা জায়গায় ০৩ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করা হয়।

মানিকগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল কর্তৃক উল্লেখিত ০৩ জন আসামির প্রত্যেককে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও (২০০+২০০+ ৫০০/) ৯০০ /টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে পাঁচ ফার্মেসিকে জরিমানা

নিয়মিত মামলার আসামিকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মোবাইল কোর্টের আসামিদেরকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা