সংগৃহীত
সারাদেশ

ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-রাজবাড়ী রুটে শ্যামলী পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস-ট্রাক মালিক ওনার্স অ্যাসোসিয়েশন ঢাকা থেকে রাজবাড়ীর কোনো বাস ছাড়তে দিচ্ছে না। গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: টেকনাফে অপহৃত ৩ বনকর্মী উদ্ধার

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।

তিনি জানান, শ্যামলী পরিবহনের ঢাকা থেকে রাজবাড়ী রুটে ২ টি বাস চলে। আমাদের এতে কোনো আপত্তি ছিল না। গত ৩ সেপ্টেম্বর শ্যামলী পরিবহন হঠাৎ করেই এ রুটে দিনের বেলায় আরও একটি ট্রিপ নিয়ে আসে। এভাবে তারা বাস চালালে আমাদের ব্যবসায় ক্ষতি হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে পাঁচ ফার্মেসিকে জরিমানা

ফলে আমরা ঐ দিনের বাসটি আটকে দিয়ে ঢাকায় ফেরত পাঠাই। এরপর শ্যামলী কর্তৃপক্ষকে বলি যে তারা আমাদের (রাজবাড়ী বাস মালিক গ্রুপের) সাথে আলোচনা করুক। তাদের ট্রিপ আমরা নির্ধারণ করে দেব। তারপর শান্তিপূর্ণভাবে তারা বাস চালাক। কিন্তু তারা আমাদের সাথে কোনো আলোচনা করেনি।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী থেকে ঢাকায় আমরা যাত্রীসহ বাস পাঠালে গাবতলী বাস টার্মিনালে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা আমাদের বাস আটকে দেয়।

এরপর বাস টার্মিনালে রাজবাড়ী বাসের সব কাউন্টার বন্ধ করে দিয়েছে। এছাড়াও সেখান থেকে আমাদের কোনো বাস ছাড়তে দিচ্ছে না এবং রাজবাড়ী থেকে আমরা কোনো বাস পাঠালে তারা আটকে রাখছে। তাই রাজবাড়ী-ঢাকা রুটে আমাদের সব বাস চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: শিবচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

তিনি আরও জানান, শ্যামলী পরিবহনের মালিক শ্রী রমেশ চন্দ্র ঘোষ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। যে কারণে প্রভাব খাটিয়ে আমাদের বাস ও কাউন্টার তিনি বন্ধ করে দিয়েছেন। তিনি আমাদের বাস ছেড়ে দিলে ও কাউন্টার খুলে দিলেই এই রুটে বাস চলাচল স্বাভাবিক হবে।

আজ দুপুরে বিষয়টি নিয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের সাথে আমাদের মিটিং রয়েছে।

বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়ছে। অনেক যাত্রী রাজবাড়ীর মুরগি ফার্ম ও মালিক সমিতির বাস কাউন্টারের এসে ফিরে যাচ্ছে। অনেকে আবার লোকাল বাস, ব্যাটারিচালিত থ্রি হুইলার করে ভেঙে ভেঙে ঘাট পর্যন্ত গিয়ে ফেরি ও লঞ্চে পার হয়ে ওপার থেকে লোকাল বাসে যাচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা