ছবি: সংগৃহীত
সারাদেশ

অজ্ঞান পাটির খপ্পরে সরকারি কর্মচারীর মৃত্যু

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উচ্চমান সহকারী মো. জাহিদুর রহমান তালুকদার ফরিদপুর থেকে কর্মস্থলে আসার পথে লোকাল বাসের মধ্যে অজ্ঞান পাটির খপ্পরের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন: টঙ্গীবাড়ীতে বাড়িঘর ভাঙচুর, আদালতে মামলা

রবিবার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে ওই কর্মচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহাদ মিয়া।

তিনি জেলার নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের দইসারা গ্রামের হাজী আব্দুর রউফ তালুকদারের ছেলে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উচ্চমান সহকারী পদে মো. জাহিদুল ইসলাম ২০১৩ সাল থেকে বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেন তিনি।

আরও পড়ুন: সরকারি আসবাব পত্র নিলাম ছাড়া বিক্রি!

তার স্বর্ণা ও অর্না নামে দুই মেয়ে আছে। তিনি ফরিদপুর শহরে ভাড়া বাড়িতে বসবাস করতেন।

প্রতিদিনের ন্যায় রবিবার (২০ আগস্ট) সকালে ফরিদপুর থেকে লোকাল বাসে বোয়ালমারী কর্মস্থলে আসার পথে বাসের মধ্যে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন। বেলা সাড়ে ১০ টার দিকে তাকে সহস্রাইল বাস স্ট্যান্ডে বাসের ভেতর অচেতন অবস্থায় দেখতে পান প্রাথমিক বিদ্যালয়ের ২ জন শিক্ষক।

আরও পড়ুন: নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু

তারা সাথে সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ফোন করলে তাকে স্থানীয়দের সহায়তায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে রবিবার দুপুর ৩ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ছোট যমুনায় ভাসছিল বৃদ্ধার মরদেহ

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ হোসেন বলেন, শিক্ষা অফিসের এক কর্মচারীকে অজ্ঞান অবস্থায় লোকজন নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানতে পেরেছি।

রবিবার সন্ধ্যায় এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু আহাদ মিয়া বলেন, সকাল সাড়ে ১০ টায় খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে রেলওয়ে বুকিং সহকারী নিহত

সন্ধ্যার পরপরই চিকিৎসাধীন অবস্থায় জাহিদুর রহমান মারা যান। আমার এ কর্মচারীর মৃত্যুতে আমরা শোকাহত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা