ছবি : সংগৃহিত
সারাদেশ

পদত্যাগে বাধ্য করতে হবে   

নোয়াখালী প্রতিনিধি: শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

আরও পড়ুন: টঙ্গীবাড়ীতে বাড়িঘর ভাঙচুর, আদালতে মামলা

তিনি বলেন, কথা কম কাজ বেশি। বক্তৃতা নয়,আলোচনা নয়। জনগণের থেকে আমরা যে বার্তা পাই। সেই বার্তা যদি বুঝি, তাহলে আমাদের বসে থাকার কোন সুযোগ নেই।

রোববার (২০ আগস্ট) বিকেলে নোয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচির আয়োজন করেন।

আরও পড়ুন: নোয়াখালীতে হাসনা মওদুদের নেতৃত্বে পদযাত্রা

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা যুদ্ধে নেমেছি, যে যুদ্ধ ফ্যাসিবাদকে পরাজিত করার যুদ্ধ। যে যুদ্ধ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া করছেন। যে যুদ্ধ আমাদের নেতা তারেক রহমান শুরু করেছেন। যে যুদ্ধে পিছু হটার কোন সুযোগ নেই। এ যুদ্ধে অবশ্যই জয় লাভ করতে হবে।

আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জয়লাভ করার জন্য যে ক্ষেত্র, যে মাঠ, আমরা কতটুকু তৈরী করতে পেরেছি জানিনা। তবে দেশের শতকরা ৮০ ভাগ জনগণ, আমাদেরকে বিভিন্ন ভাবে বার্তা দিয়ে বলেছে, আমরা প্রস্তুত। আপনারা লড়াই শুরু করেন। আমরা আপনাদের সাথে আছি।

আরও পড়ুন: সরকারি আসবাব পত্র নিলাম ছাড়া বিক্রি!

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এ সরকারে উপর থেকে নিচ পর্যন্ত ভয়ে কম্পমান। আমার মনে হয় এ কাঁপুনি বন্ধ হবেনা। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে, নির্যাতন করে কোন লাভ হবেনা।

এ সমস্ত অনৈতিক কর্মকান্ড বন্ধ করে দেশের মানুষের সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে স্বেচ্ছায় পদত্যাগ করেন। আর যদি না করেন, লড়াই করে, জীবন দিয়ে হলেও এ ফ্যাসিবাদ সরকারকে ক্ষমতা থেকে সরাবো।

আরও পড়ুন: অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসকে বিদায়ী সম্মাননা

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহাম্মদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান বানী।

সভায় আরও বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমুখ।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের দাবি

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন ফাহাদ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়? 

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

একযোগে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে স্মৃতি সমাবেশ

ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহতদের সু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা