ছবি : সংগৃহিত
সারাদেশ
খালেদা জিয়ার মুক্তির দাবি

নোয়াখালীতে হাসনা মওদুদের নেতৃত্বে পদযাত্রা

নোয়াখালী প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদদীন মওদুদের নেতৃত্বে তার অনুসারীরা পদযাত্রা করেছে।

আরও পড়ুন: সরকারি আসবাব পত্র নিলাম ছাড়া বিক্রি!

শনিবার (১৯ আগস্ট) দুপুরের দিকে নোয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অনুসারীদের নিয়ে যোগ দেন তিনি।

এদিকে বেলা ১১টার দিক নিজ নির্বাচনী এলাকা (কোম্পানীগঞ্জ-কবিরহাট) থেকে হাসনা মওদুদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন করে জেলা বিএনপির পদযাত্রায় যোগ দেন ৫ শতাধিক নেতাকর্মী।

পদযাত্রা জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি জানান।

আরও পড়ুন: অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসকে বিদায়ী সম্মাননা

এ সময় জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতোয়ার হোসেন পাবেল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হুসাইন মুহাম্মদ এরশাদ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা