ছবি : সংগৃহিত
সারাদেশ
মোরেলগঞ্জ প্রেসক্লাব

অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসকে বিদায়ী সম্মাননা

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস'র অবসর জনিত বিদায় উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের দাবি

শনিবার (১৯ আগস্ট) রাত ৯টায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস।

ওইসময় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব অত্র কলেজের উন্নয়ন ও অবদানের জন্য অধ্যক্ষ নীতিশ বিশ্বাসের সৌজন্যে এক সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

প্রেসক্লাবে'র সভাপতি মোঃ আবু সালেহ'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম জসিম উদ্দিনের সঞ্চালনায় বিদায়ী সম্মাননা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: হাত জোর করে দাড়াবেন না, স্বাভাবিক থাকুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রবীর কুমার নাথ।

এছাড়া বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মেজবাহ ফাহাদ, দপ্তর সম্পাদক শিব সজল যীশু ঢালি, অর্থ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ এখলাস শেখ, কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এইচ.এম. শহিদুল ইসলাম, এম এ জলিল, সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামীম আহসান মল্লিক,এস.এম. সাইফুল ইসলাম কবির, মোঃ আলী হায়দার ছগীর, তাজুল ইসলাম বাবলু।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে প্রেস কাউন্সিলের মতবিনিময় সভা

বিদায়ী প্রফেসর নীতিশ বিশ্বাস তার বক্তব্যে বলেন, শিক্ষকতা পেশায় জীবনের সবটুকু উজাড় করে কাজ করার চেষ্টা করেছি সব সময়। চেষ্টা করেছি শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের কল্যানের। কতটুকু পেরেছি আপনাদের মূল্যায়ন। এরপরও আমার এ পথ পরিক্রমায় ভুলভ্রান্তি হয়ে থাকলে সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।'

তিনি দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেন এবং স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এর আগে বিদায়ী অধ্যক্ষ ও প্রেসক্লাবের নেতৃবৃন্দের মাঝে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বিদায়ী অধ্যক্ষকে সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা