সংগৃহীত ছবি
সারাদেশ

বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরও ৩ জন।

আরও পড়ুন : ইজতেমায় আরও ১ মুসল্লির মৃত্যু

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সাইনবোর্ড-বগি আচলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইজিবাইক চালক মজনু মোল্লা (৪৫) ও তার বোন সুমি বেগম (৩৬)। আহতরা হলেন—নিহত সুমি বেগমের চার মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম (৪৮) ও সিয়াম খান (৩৫)। হতাহতদের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামে।

আরও পড়ুন : মোরেলগঞ্জে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে সাইনবোর্ড-বগি আচলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে শরণখোলা থেকে ঢাকাগামী জিএমএস নামের যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপ দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক নারী যাত্রীর মৃত্যু হয়। আহত তিনজনকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় হতাহত পাঁচজনকে বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চার মাস বয়সী এক শিশু রয়েছে। ইজিবাইককে চাপা দেওয়া বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তার সহযোগীকে আটক করতে পারেনি পুলিশ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন। ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা