সংগৃহীত ছবি
সারাদেশ

চাঁদা না দেওয়ায় বাস পুড়িয়ে দিল যুবদল নেতা

রাকিব হাসনাত, পাবনা প্রতিনিধি: পাবনা সদরের মালিগাছায় এনামুল হক নামের এক বাস মালিকের কাছে মাসিক ২০ হাজার টাকা চাঁদা না পেয়ে তামিম ট্রাভেলসের একটি পরিবহন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাসের বিরুদ্ধে।

শনিবার (১ ফেব্রুয়ারী) ভোর ৩ টায় ইউনিয়নের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি পাবনা-ঈশ্বরদী রুটে চলাচল করত। মাঝেমধ্যে ঈশ্বরদী ইপিজেডের শ্রমিকও যাতায়াত করে।

আরও পড়ুন: বইমেলা শুরু আজ

ভুক্তভোগী ব্যক্তি, এনামুল হক শংকরপুর গ্রামের নায়েব আলী প্রামাণিকের ছেলে। তিনি তামিম ট্রাভেলস বাসটির মালিক।

অভিযুক্ত যুবদল নেতা, রুপুপর গ্রামের রশিদ বিশ্বাসের ছেলে। তিনি মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। আরেকজন ঘরনাগড়া গ্রামের শামসুল হকের ছেলে লিটন হোসেন। সেও যুবদলের সদস্য বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলের দিকে তামিম ট্রাভেলসের মালিক এনামুল হকের কাছে মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাস মাসিক ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাস চলাচল বন্ধ ও পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর শনিবার ভোর ৩ টায় তিনটি মোটরসাইকেলযোগে কয়েকজন এসে শংকরপুর গ্রামে দাঁড়িয়ে রাখা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে। প্রতিবেশী জাবুল প্রামাণিক, শাহীন প্রামাণিক বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের ডাকাডাকি করলে আগুন নেভাতে এগিয়ে আসে। এ ঘটনায় আনুমানিক ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন তারা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালের আশ্রয় প্রশ্রয়ে মালিগাছা ইউনিয়নের বিভিন্ন জায়গায় ৫ আগষ্টের পর থেকে রানু বিশ্বাস, লিটন হোসেন, কালাম হুজুরসহ বেশ কয়েকজন বিএনপি ও যুবদলের নেতারা চাঁদাবাজি, দখলদারিত্ব, সাধারণ মানুষকে জিম্মি করে ত্রাস সৃষ্টি করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনী ও এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। সেজন্য একেরপর এক অপকর্ম করে যাচ্ছে তারা। এদের পুলিশ আটক করলেও কতিপয় এসব নেতা থানায় গিয়ে আসামিকে মুক্ত করে আনেন।

আরও পড়ুন: রেল-সড়ক অবরোধের ডাক শিক্ষার্থীদের

পুড়িয়ে দেওয়া তামিম ট্রাভেলসের মালিক এনামুল হক বলেন, দুইদিন আগে রানু বিশ্বাস এসে আমার থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় আমি তাকে বলি যে কিসের জন্য চাঁদা দিতে হবে। সে আমাকে বলে চাঁদা না দিলে বাস চলতে দেওয়া হবে না। পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। প্রতি মাসের শুরুতে চাঁদা টাকা দিতে হবে। এরপর গত রাতে রানু বিশ্বাসের নেতৃত্বে আমার বাসটিকে পুড়ানো হয়েছে। এ ঘটনায় আমি একদম নি:শ হয়ে গেলাম। থানায় মামলা দায়ের করা হবে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী বলেন, বাসটিকে পেট্রোল ঢেলে এমনভাবে পুড়ানো হয়েছে এটা বলার ভাষা নেই। আমি সকালে শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সদরের ওসি ও ইউএনও স্যারকে অবগত করেছি। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়া দরকার। এসব চক্র এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এটা থেকে পরিত্রাণ চায় সাধারণ মানুষ।

এ বিষয়ে বক্তব্য জানতে মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি। একজন্য বক্তব্য পাওয়া যায়নি।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় কুমার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কে বা কাহারা রাত ৩ টার দিকে আগুন ধরিয়েছে। এখনো আমরা ওভাবে নাম পাইনি। সে লিখিত অভিযোগ দিতে থানায় আসতেছে। তখন হয়ত নাম পাওয়া যাবে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

পাবনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহারুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আগে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরপর সহায়তা দেওয়া যায় কিনা দেখা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা