ছবি : সংগৃহিত
সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: পদত্যাগে বাধ্য করতে হবে

গ্রেফতারকৃত মো. শরীফ উদ্দিন ওরফে হৃদয় (২৪) উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে।

রোববার (২০ আগস্ট) বিকেলের দিকে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত শুক্রবার রাতে উপজেলার চর হাজারী গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: টঙ্গীবাড়ীতে বাড়িঘর ভাঙচুর, আদালতে মামলা

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে একা বের হন গৃহবধূ (২৭)। ওই সুযোগে হৃদয় ঘরে ঢুকে লুকিয়ে থাকে।

একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে গৃহবধূর শৌরচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।

আরও পড়ুন: নোয়াখালীতে হাসনা মওদুদের নেতৃত্বে পদযাত্রা

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় শনিবার বিকালে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: সরকারি আসবাব পত্র নিলাম ছাড়া বিক্রি!

ওই মামলায় আসামিকে গ্রেফতার করে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা