ছবি: সংগৃহীত
সারাদেশ

নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

শনিবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার জবই বিলের শিরন্টি ইউনিয়নের মহিষডাঙা গ্রামের সেলফি পয়েন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ হোসেন (৭) ঐ গ্রামের শাহিন আলমের ছেলে।

আরও পড়ুন: নববধূকে ট্রিট দিতে নিয়ে ভাগিয়ে নিল তরুণ

নিহত ঐ শিশুর পরিবারের বরাত দিয়ে সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শনিবার সকালে পার্শ্ববর্তী জবই গ্রামের নানা বাড়িতে বাবা-মার সাথে বেড়াতে যান শিশু জিহাদ।

দুপুরে কয়েকজন শিশুর সাথে বিলে গোসল করতে নামলে হঠাৎ সে পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুন: ফেনীতে ছেলের ধাক্কায় বাবার মৃত্যু

জিহাদকে ডুবে যেতে দেখে তারা চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি পর তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কি কি থাকছে?

দেখতে দেখতে চলে এলো ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের...

শপিংমল-দোকান খোলা রাখা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত 

আজ থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও...

বিশ্বকাপ ২০২৬: নতুন আসরের আদ্যোপান্ত

অপেক্ষার অবসান। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন এক মঞ্চে। আর কয়েক ঘণ...

ভারতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে আজ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্...

১১ জেলায় ৬০ কিমি বেগে বজ্রঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ...

কোস্ট গার্ড স্টেশনে হামলা: ৩০০ জনের বিরুদ্ধে মামলা

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায় অবস্থিত কোস্ট গার্ডের একটি ভাসমান স্...

বড় রদবদল প্রশাসনে 

প্রশাসনে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।সাথে আরো...

মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে 'নারায়ণগঞ্জ সোনালী অতীত' ক্লাবের জয়

মাদারীপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুর স...

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা