ছবি : সংগৃহিত
সারাদেশ
আন্ত:জেলা চোর চক্র

৫ ভরি স্বর্ণ ও ২ টি মোটর সাইকেলসহ গ্রেফতার ৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: রাজশাহীর মতিহার থানা ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, গোমস্তাপুর ও সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ।

আরও পড়ুন: শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রেফতার ১

এ সময় তাদের দেয়া তথ্যে চুরি হওয়া স্বর্ণ,মোটরসাইকেল,নগদ টাকা ও মোবাইল ফোন এবং ব্যবহৃত টিপ চাকু জব্দ করা হয়।

শনিবার (১২আগস্ট) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান নাচোল থানার ওসি মিন্টু রহমান।

গ্রেফতারকৃতরা হল- সদর থানার পিটিআই বস্তি পাড়ার দুলালের ছেলে মোঃ আরিফুল ইসলাম ভটা (৩১), শিবতলা এলাকার শ্রী সম্ব সরকার এর ছেলে শ্রী সুমন সরকার (৩৮), বড় ইন্দ্রিরা মোড়ের আবুল কালাম আজাদের ছেলে মোঃ মোবারক হোসেন (৩৪) এবং লইলাপাড়া ভেলুর মোড় এলাকার মেরাজের ছেলে মোঃ শাহজাহান (২৭)।

আরও পড়ুন: রোববার টিসিবির পণ্য বিক্রি শুরু

নাচোল থানার ওসি মিন্টু রহমান বলেন,গত দুইদিন আগে নাচোল পৌর এলাকার মাস্টার পাড়ার জনৈক এক স্কুল শিক্ষকের বাসা থেকে ৯ ভরি স্বর্ণালংকার ও ৫৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটে।

এই ঘটনার পর অভিযোগ পেয়ে নাচোল থানা পুলিশ চোরদের ধরতে সাঁড়াসি অভিযানে নামে। বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে আন্ত:জেলা চোর চক্রের চার সদস্য কে গ্রেফতার করে পুলিশ এবং তাদের দেওয়া তথ্যে চুরি হওয়া ৫ভরি স্বর্ণ, চোরাই কাজে ব্যবহৃতত ২টি মোটর সাইকেল, নগদ ৪৩ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন এবং চোরদের ব্যবহৃত টিপ চাকু উদ্ধার করা হয়।

আরও পড়ুন: অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ৩

ওসি আরো জানান, শনিবার দুপুরে চার চোর কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা