প্রতীকী ছবি
সারাদেশ

শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রেফতার ১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সাত বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ৩

শনিবার (১২ আগস্ট) সকালে জামালপুর শহরের লাঙ্গজোড়া গ্রাম থেকে মাদ্রাসা শিক্ষার্থী বলৎকারের অভিযোগে আব্দুর রশিদকে (৪৫) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুর রশিদ জামালপুর শহরের চালাপাড়া এলাকার মৃত আব্দুল মোমেন বেপারীর ছেলে।

এ ঘটনায় বলাৎকারের শিকার ওই শিক্ষার্থীর বাবা শুক্রবার রাতে জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন : ৫ ভরি স্বর্ণ ও ২ টি মোটর সাইকেলসহ গ্রেফতার ৪

পুলিশ সূত্র জানায়, আব্দুর রশিদের কোনো মোবাইল ফোন নেই। তাঁর স্ত্রী ঢাকায় থাকেন। শুক্রবার (১১ আগস্ট) বিকেলে স্বামীর সঙ্গে কথা বলার জন্য প্রতিবেশী ওই মাদ্রাসা শিক্ষার্থীর মায়ের মোবাইলে ফোন দেন আব্দুর রশিদের স্ত্রী। ওই শিক্ষার্থী মোবাইল নিয়ে রশিদের বাড়ি যায়। কথা শেষ হলে পেয়ারা দেয়ার প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে তার মায়ের কাছে মোবাইল রেখে আসতে বলেন আব্দুর রশিদ। পরে পেয়ারা আনতে গেলে তিনি ওই শিক্ষার্থীকে বলাৎকার করেছেন মামলার এজহারে জানা যায়।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি, গ্রেফতার ২

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, মামলা হওয়ার পর অভিযানে নামে পুলিশ। শনিবার সকালে আব্দুর গ্রেফতার করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা