ছবি : সংগৃহিত
বাণিজ্য

রোববার টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাসিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৩ আগস্ট) থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে। তবে, এ দফায় ক্রেতারা চিনি পাবেন না।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শনিবার (১২ আগস্ট) টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান।

আরও পড়ুন: দাম না কমালে আমদানি করা হবে

চলতি বছরের জুলাই থেকে এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্যের সঙ্গে খাদ্য অধিদফতরের ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল ভর্তুকি মূল্যে বিক্রয় করা হচ্ছে।

ঢাকা মহানগরীসহ সারাদেশে শোকাবহ আগস্ট-২৩ মাসের বিক্রয় কার্যক্রম রোববার থেকে শুরু হচ্ছে।

অপরদিকে, গত মাস থেকে টিসিবির পণ্যের সঙ্গে কার্ডধারীরা ওএমএসের চাল পাচ্ছেন। তবে, আগস্টের বিক্রি কার্যক্রমে চিনি থাকছে না।

আরও পড়ুন: ডিমের বাজার চড়া

প্রতি মাসে টিসিবির পণ্যের সঙ্গে কার্ডধারী পরিবার পাঁচ কেজি করে চাল পাবেন। যার মূল্য প্রতি কেজি ৩০ টাকা করে হবে।

কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে চালসহ অন্যান্য পণ্য নিতে পারবেন।

আরও পড়ুন: রফতানিতে সর্বোচ্চ আয় তৈরি পোশাকে

এছাড়া চালের সঙ্গে একজন ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি ডাল কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা দরে বিক্রি হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা