সংগৃহীত
সারাদেশ

কক্সবাজার-চট্টগ্রামে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি: টানা ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা হওয়ায় বেশ কিছুদিন কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান চলাচল বন্ধ ছিলো। তবে পূর্ণিমার জোয়ার ও কক্সবাজারের পরিস্থিতি স্বাভাবিক থাকায় যান চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ২ উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা

বুধবার (৮ আগস্ট) এনা পরিবহণের কক্সবাজারের ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক বলেন অবস্থার উন্নতি হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সীমিত আকারে যান চলাচল শুরু হয়েছে। তবে রাস্তা থেকে পুরোপুরি পানি না নামায় বাঁশখালী সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে বলে তিনি নিশ্চিত করেন।

কক্সবাজারের জেলা প্রশাসন জানান, চকরিয়া ও পেকুয়ার উপকূলীয় বেশ কিছু এলাকায় পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। পানি কমলেও লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে।

ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক বলেন, বুধবার সকাল থেকে এনা পরিবহন কক্সবাজার-চট্টগ্রাম সড়কে চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবারও এস আলম, সৌদিয়া, মারছাসহ অন্যান্য যানবাহনগুলো এ সড়কে যাতায়াত করবে। তবে হাইওয়ে থেকে পুরোপুরি পানি নেমে না যাওয়া, বেশ কিছু অংশে রাস্তা ভাঙা হওয়ায় বাসগুলো বাঁশখালী হয়ে কক্সবাজার-চট্টগ্রাম রুটে যাতায়াত করছে।

আরও পড়ুন: মানিকগঞ্জের শিবালয়ে ইয়াবাসহ গ্রেফতার ১

জেলা প্রশাসনের তথ্যমতে, চকরিয়া ও পেকুয়ার ২৫ ইউনিয়ন এবং পৌরসভার বেশিরভাগ এলাকা এখনও পানিতে কবলিত। চকরিয়ায় ৩ লাখ ৯০ হাজার ৫০০ জন ও পেকুয়ায় ৮৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। ঐসব এলাকাগুলোতে শুকনো ও রান্না করা খাবারসহ বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান, গত সোমবার (৭ আগস্ট) থেকে কক্সবাজারে বন্যা শুরু হয়। জেলার ৯ উপজেলার ৬০ ইউনিয়নের প্রায় ৩ লাখ মতো মানুষ পানিবন্দি হয়ে পড়ে। চকরিয়া ও পেকুয়া উপজেলার বেশিরভাগ নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। গত ৫ দশকের মধ্যে এবারই সবচেয়ে বড় বন্যা দেখা দিয়েছে। আজ সকাল থেকে ভারি বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে।

আরও পড়ুন: শার্শায় ২৭ গৃহহীন পরিবার পেল ঘর

কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, বুধবার (৯ আগস্ট) বিকেল পর্যন্ত জেলায় প্রায় ৪ লাখ ৭৯ হাজার ৫০০ মানুষ পানিবন্দি আছে। তার মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, বন্যায় ৫৯ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া যাবে। দূর্গত এলাকাগুলোকে ৫৮ মেট্টিক টন চাল ও নগদ ৭ লাখ বরাদ্দ দেওয়া হয়েছে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে প্রায় ৩৭ হাজার ৫০০টি। ২০৮ আশ্রয়কেন্দ্রে প্রায় ৩৫ হাজার ৭৭৫ জন মানুষ আশ্রয় নিয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

পর্তুগালের হয়ে বিশ্বকাপের স্বপ্ন বাংলাদেশের সিরাজের

ক্রিকেট মানচিত্রে পর্তুগাল এখনও এক উদীয়মান নাম। তবে সেই দেশের জার্সি গায়ে চ...

অ্যাস্টন ভিলা বনাম পিএসজি, সুপার কাপ ফাইনালে নেই মার্তিনেজ

উয়েফা সুপার কাপের ফাইনালের আগে চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেন্ট জার্মেইনের (প...

লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে লবণ বোঝাই একটি বলগেট ডুবে মো. সাবের (৬৫) না...

'মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না'

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধা...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা