সারাদেশ

হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে মতিউর রহমান কালাই নামে এক হার্ডওয়্যার দোকান কর্মচারীর হত্যার বিচার ও গ্রেফতারের দাবিতে শহরের প্রধান সড়ক একঘন্টা ব্যাপী অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নিহতের এলাকাবাসী।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা পোনে ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান সড়কে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, প্রতিবাদ সভা কর্মসূচী পালন করে বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীরা নিহত মতিউর রহমান কালাই হত্যার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাতিতে শ্লোগান দেন।

এদিকে, বিক্ষোভকারীদের ঘন্টাব্যাপী সড়ক অবরোধের কারণে প্রচুন্ড রকমের যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সড়ক থেকে উঠিয়ে দিলে তারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।

আরও পড়ুন : ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

নিহত মতিউর রহমান কালার ভাগ্নে আমির হোসেন জানান, মতিউর রহমান কালাই হত্যার ঘটনা দেড় মাস পেরিয়ে গেছে। কিন্তু পুলিশ খুনিদের এখনো গ্রেফতার করতে পারেনি। পুলিশ আসামিদের গ্রেফতারের বিষয়ে চরম অবহেলা করছে বলে তিনি অভিযোগ করেন। কালাই হত্যাকারীর আসামি মাদক ব্যবসায়ী দিল মোহাম্মদ দিলা, তার দুই ছেলে জুবায়ের ও জিহাদকে দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় বিক্ষোভ মিছিলে।

বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নিহত মতিউর রহমান কালাইর ভাগ্নে আমির হোসেন, ছেলে শাকিল, মেয়ে মোহনা, যুবলীগ নেতা সাইদু উজ্জামান সোহেল, সুমন মিয়া প্রমূখ।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান বলেন, আসামিরা আত্নগোপনে রয়েছে। তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন : বিএনপি অশান্তির দিকে যাচ্ছে

প্রসঙ্গত, মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় গত ১০ জুন শনিবার দুপুরের দিকে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠের নয়াগাঁও গ্রামে মতিউর রহমান কালা (৫৫) নামে এক হার্ডওয়্যার দোকান কর্মচারীকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে মাদক ব্যবসায়ী দিল মোহাম্মদ দিলা তার দুই ছেলে জুবায়ের ও জিহাদ মিলে। এ হত্যাকাণ্ডের দেড় মাস পেরিয়ে গেলেও মতিউর রহমান কালা হত্যার সাথে জড়িতদের পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা