সারাদেশ

হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : কক্সবাজারে এক সৌদি প্রবাসীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের সবাইকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : দেশটা আমাদের, আমরাই ভালো বুঝি

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ মোশাররফ হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার মঞ্জুর আলম (ভিকটিমের মেয়ের জামাই), মো. আলম, শহর মুলুক ওরফে কালু, আনোয়ার হোসেন ওরফে কালুইন্যা, জসিম উদ্দিন, মোস্তাক, আক্তার কামাল ও শাহাবউদ্দিন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

আরও পড়ুন : ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শওকত বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০০০ সালের ১৫ জুন কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার বাঁচামিয়ারঘোণা এলাকার প্রবাসী মোহাম্মদ হোসেনের বাড়িতে তার মেয়ের জামাই মঞ্জুর আলমের নেতৃত্বে দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় তারা মোহাম্মদ হোসেনের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় নিহতের স্ত্রী ছবুরা খাতুন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এই রায় দেন।

আরও পড়ুন : সাবেক এমপি মঞ্জুর বিশ্বাস মারা গেছেন

এ রায় ঘোষণার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা